ফি লাটেলি রস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। একজন কৃতী দাবাড়ু হিসেবেও তাঁর খ্যাতি ছিল। কিন্তু তিনি চিকিৎসক ছিলেন এমন তথ্য কোথাও পাওয়া যায় না। ডক্টরেট ডিগ্রিধারী এ ব্যক্তিত্বকে নিয়ে বাংলাদেশ ১৯৮২ সালের ৯ অক্টোবর প্রকাশ করে একটি ডাকটিকিট। ৫০ পয়সা মূল্যমানের এ ডাকটিকিটে ডাক বিভাগ করে বসল মহা ভুল। ডক্টর-এর পরিবর্তে মুদ্রিত হলো ডা. ও তাঁর ‘কাজী’ বানান লেখা হলো ‘কাজি’। ডাকটিকিটটি এখনো রয়ে গেছে ত্রুটিপূর্ণ।লেখা ও সংগ্রহ: নিজাম বিশ্বাস