প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) আয়োজনে হয়ে গেল এক ফ্যাশন শো। ১ মে ঢাকার নর্ডিক ক্লাবে হল এই আয়োজন।
এফডিসিবির ফ্যাশন ডিজাইনারা এদিন উপস্থাপন করেন নিজেদের তৈরি পোশাক। এঁরা হলেন মাহিন খান, এমদাদ হক, বিপ্লব সাহা, চন্দনা দেওয়ান, লিপি খন্দকার, শৈবাল সাহা, ফারাহ আনজুম বারী, হুমায়রা খান, শাবানা আলী, মারিয়া ইসলাম, নওশিন খায়ের এবং কুহু।
দেশি কাপড় ও দেশি অনুষঙ্গ ব্যবহার করে ফিউশন ধাঁচের পোশাক বানান ডিজাইনাররা। নির্দিষ্ট রং ও মূল ভাবনা অনুযায়ী বসন্ত ও গ্রীষ্মে পরার উপযোগী পোশাক ছিল এই ফ্যাশন শোতে।