ফিক্সড প্রাইস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূজার জন্য শার্ট কিনতে একটি ভ্যারাইটিজ স্টোরে গেলাম। সেখানে কাপড়সহ অন্যান্য কসমেটিকস বিক্রি হতো। তো, এক বুড়ো লোক তাঁর ছেলের সঙ্গে সেই দোকানে এলেন। কসমেটিকসের যে শোকেস, সেখানে একটা কাগজে লেখা ছিল ‘ফিক্সড প্রাইস’। লোকটি তাঁর ছেলেকে চুপি চুপি জিজ্ঞেস করলেন, এখানে কী লেখা আছে। জানার পর দেখা গেল বুড়ো লোকটির মুখ বেশ হাসি হাসি। তিনি গম্ভীরভাবে বললেন, ‘এই যে ফিকিসড পেরাইজের একটি সেন্ট দ্যাও তো।’ আশপাশের দোকানের ক্রেতা ও বিক্রেতা সবাই থ। দক্ষিণভাগ এনসিএম উচ্চবিদ্যালয়, বড়লেখা।[email protected]