ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রোটারি ক্লাবের ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিজিওথেরাপি দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের উদ্যোগে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সার্বিক সহযোগিতায় ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের কনফারেন্স হলে ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প উদ্বোধন করেন রোটারি ক্লাব চিটাগাং ইস্টের প্রেসিডেন্ট হাসিনা আকতার।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. নওশাদ আহমেদ খান, কামরুল ইসলাম, রাকিবুল ইসলাম, ডা. মাসুদ করিম। এই ক্যাম্পে প্রায় ৪০ জন রোগীকে কাউন্সেলিং ও ফিজিওথেরাপি প্রদান করেন ফিজিও থেরাপিস্ট মো. সাদেকুর রহমান। বিজ্ঞপ্তি