ফিজিওথেরাপি পড়তে হলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ। টস জিতে ব্যাট করছে অসিরা, ক্রিজে আছেন মাইকেল ক্লার্ক ও জনসন। ছুটে এসে স্পিন ছুড়লেন সাকিব, ছক্কার আশায় ব্যাট ওড়ালেন ক্লার্ক। কিন্তু না...ছক্কার মুখে বালি দিয়ে বল উড়ে আসছে তামিমের হাতে। তামিম শূন্যে ছুড়লেন নিজেকে...ক্যাচ! কিন্তু এ কী? তামিম মাঠেই পড়ে আছেন যে? ওহ, না! ইনজুরি? কী হবে এখন? ওই তো দেখা যাচ্ছে ফিজিওথেরাপিস্টকে। ছুটে এলেন, বসলেন, তামিমকে ছুঁয়ে কী যেন প্রশ্ন করছেন। আরে, কথার ফাঁকে ফাঁকেই কী যেন করলেন, তামিমকে হালকা নাড়ালেন, বসালেন আবার। ওই তো দেখা যাচ্ছে তামিম উঠে দাঁড়িয়েছেন আবার। ইয়াহু! এটি একটি কল্পিত দৃশ্য। কিন্তু এমনটা ক্রিকেট মাঠে হরহামেশাই দেখা যায়।শুধু কি খেলার মাঠ? সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও নার্সিং হোমে দিন দিন বাড়ছে ফিজিওথেরাপিস্টদের চাহিদা। কিন্তু ফিজিওথেরাপিস্ট হতে হলেও তো পড়তে হবে, জানতে হবে, দক্ষতা লাগবে। দেশে সেই সুযোগ কোথায়? সেই সুযোগ আছে বিএইচপিআই বা বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউটে।বিএইচপিআই এবং সিআরপিবাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট (বিএইচপিআই) মূলত দ্য সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইসডের (সিআরপি) অঙ্গভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। ভ্যালেরি টেইলর ১৯৭৯ সালে সিআরপি প্রতিষ্ঠা করেন। কালের পরিক্রমায় সিআরপির কাজের পরিধি বেড়েছে, আর তারই ধারাবাহিকতায় ১৯৯২ সালে যুক্ত হয়েছে এর একাডেমিক ইনস্টিটিউশন বিএইচপিআই। বর্তমানে বিএইচপিআইয়ের দুটি ক্যাম্পাস আছে—ঢাকার সাভারে ও মিরপুরে।কী কী পড়বেন?বিএইচপিআই মূলত দুই ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। বিএসসি ও ডিপ্লোমা। বিএসসি প্রোগ্রামগুলো সাভারে এবং ডিপ্লোমা প্রোগ্রামগুলো মিরপুর ক্যাম্পাসে পরিচালিত হয়।বিএসসি প্রোগ্রাম: সাভারে অবস্থিত বিএইচপিআই ক্যাম্পাসে পরিচালিত হয় বিএসসি প্রোগ্রামগুলো। বিএসসি পরিচালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, যেখানে আপনি পাবেন তিনটি চার বছর মেয়াদি বিভাগ। ফিজিওথেরাপি, বিএসসি ইন অকুপেশন থেরাপি এবং বিএসসি ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। এ ছাড়া পাবেন একটি ডিপ্লোমা ইন নার্সিং কোর্স।ডিপ্লোমা: বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীন পরিচালিত তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সগুলো পরিচালিত হয় মিরপুর ক্যাম্পাসে। এখানে আপনি পাবেন চারটি বিভাগ। সেগুলো হলো ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন, ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, ডিপ্লোমা ইন অকুপেশনাল থেরাপি।ভর্তির যোগ্যতাবিএসসি পড়তে হলে প্রার্থীকে ন্যূনতম এইচএসসি পাস করতে হবে। পয়েন্ট লাগবে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে ন্যূনতম ৭.০০। তবে দুই পরীক্ষাতেই আলাদা করে ৩.০০ পেতে হবে। আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। একই সঙ্গে হওয়া চাই নিয়মিত শিক্ষার্থী।ডিপ্লোমা কোর্সের নিয়মকানুন অবশ্য একটু শিথিল। নিয়মিত বা দুই বছরের মধ্যে পাস হতে হবে, বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং এসএসসি পাস হতে হবে। পয়েন্ট থাকতে হবে ২.৫। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান—এই তিনটি বিষয় অবশ্যই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত থাকতে হবে।ভর্তির প্রক্রিয়াপ্রতিবছর মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির পরপরই বিএইচপিআইতে ভর্তি-প্রক্রিয়া শুরু হয়। বিএসসি কোর্সের জন্য নভেম্বর-ডিসেম্বর আর ডিপ্লোমা কোর্সের জন্য জুলাই আগস্টে ভর্তি-প্রক্রিয়া শুরু হয়। বিভিন্ন জাতীয় দৈনিকে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লিখিত কেন্দ্র থেকে ফরম পূরণ করে জমা দেওয়ার পর লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। লিখিত পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের ডাকা হয় মৌখিক পরীক্ষায়। তবে এই প্রক্রিয়া শুধু বিএসসিতে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য। ডিপ্লোমা কোর্সে শুধু মৌখিক পরীক্ষা নেওয়া হয়।পড়ার খরচ, শেখার খরচসরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ে অনেক কম খরচ পড়বে বিএইচপিআইতে পড়তে গেলে। এখানে চার বছর মেয়াদি বিএসসি কোর্সে সর্বমোট খরচ পড়বে দুই লাখ ৪৮ হাজার টাকা। পঞ্চম বছর থাকবে ইন্টার্নশিপের জন্য, যেখানে শিক্ষার্থীকে মাসভিত্তিক বেতন দেওয়া হবে। ডিপ্লোমা কোর্সে তিন বছরে মোট খরচ পড়বে প্রায় এক লাখ তিন হাজার টাকা, যা শিক্ষার্থীরা মাসিক এক হাজার ৫০০ টাকা করে দিতে পারবেন।আছে শিক্ষাবৃত্তিবিএইচপিআইতে এক বছরে এক সেমিস্টার ভিত্তিতে ক্লাস ও দুটি টার্ম পরীক্ষা থাকে। জানুয়ারিতে হয় চূড়ান্ত পরীক্ষা, যার ফলাফলের ভিত্তিতে দেওয়া হয় এক বছরের শিক্ষাবৃত্তি। প্রথম স্থান অধিকারী প্রতি মাসে পাবেন ৭০০ টাকা করে বৃত্তি। একইভাবে দ্বিতীয় স্থান অধিকারী পাবেন ৬০০ এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি। তা ছাড়া মোট ভর্তির ৫ শতাংশ পাবেন পুওর ফান্ড সুবিধা, যাঁরা প্রতিক্ষেত্রে ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ পাবেন।আবাসন ও অন্যান্য সুবিধাবিএইচপিআইতে আপনি পাবেন আবাসন-সুবিধাও। সাভারের ক্যাম্পাসে বিএসসি করতে ইচ্ছুক ছাত্রছাত্রী উভয়ই পাবেন হোস্টেল-সুবিধা। মিরপুরে শুধু ছাত্রীদের জন্য হোস্টেল আছে। থাকার খরচ পড়বে এক হাজার আর খাওয়ার খরচ নিজের। বিএইচপিআই হোস্টেলে থাকা শিক্ষার্থীদের সুবিধার্থে বাবুর্চির ব্যবস্থা করেছে। সব মিলিয়ে দুই হাজার ৫০০ কি তিন হাজারের মধ্যেই আপনার থাকা-খাওয়ার খরচ চলে আসবে।বিএইচপিআইয়ের বায়োলজির শিক্ষক এবং সহকারী সমন্বয়কারী বাসবী দত্ত জানান, বিএইচপিআইতে যেকোনো ক্যাম্পাসে আপনি পাবেন সর্বোচ্চ সুবিধা। অত্যাধুনিক ক্লাসরুমে সিআরপি নিয়োজিত শিক্ষক ছাড়াও অতিথি শিক্ষকেরা পাঠ দেন। আছে অগণিত বইয়ের সমন্বয়ে তৈরি লাইব্রেরি, ল্যাব, ক্যানটিন, কমনরুম, সেমিনার রুমসহ শিক্ষার সব উপকরণ। পূজা-পার্বণ, নবীনবরণ, শিক্ষা সফর কিছুই বাদ নেই শিক্ষার্থীদের পাঠ্যক্রমের তালিকায়। মূল উদ্দেশ্যই হলো সর্বোচ্চ সুবিধা দিয়ে সেবাব্রতী একদল ছেলেমেয়ে তৈরি করে দেওয়া, যাঁরা দেশের আনাচ-কানাচে সেবার আলো ছড়িয়ে দেবেন।