ফিটার-মিস্ত্রি লিয়াজগিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিটার-মিস্ত্রি লিয়াজগিন চাবি বানাল একটা। যেমনটি দরকার ছিল, তেমন হলো না মোটেও।চোখ সরু করে চাবিটার দিকে তাকিয়ে লিয়াজগিন আপন মনেই বলল:—চাবিটা, সম্ভবত, অন্য কোনো তালায় লাগবে।তালা বানাতে বসে গেল সে। তবে তালাটিও তেমন হলো না, যেমনটি পরিকল্পনা করেছিল। খাপ খেল না কোনো দরজাতেই।লিয়াজগিন তখন তৈরি করতে শুরু করল বিশেষ ধরনের দরজা, সেই তালা বসানো সম্ভব হবে যাতে।কিন্তু দরজাটা এমন বেঢপ হলো যে প্রয়োজন হয়ে পড়ল বিশেষ ধরনের বাড়ির।লিয়াজগিন তখন এমন এক বাড়ির পরিকল্পনা করল, যা কোনো শহরেই স্থাপন করা সম্ভব হবে না।শেষমেষ দোটানায় পড়ে গেল লিয়াজগিন: হয় সৌরজগতের কলকব্জায় কোনো পরিবর্তন আনতে হবে, নয় বানাতে হবে নতুন এক চাবি।লিয়াজগিন প্রথমটি বেছে নিল নির্দ্বিধায়। কাল থেকে কাজ শুরু করে দেবে।