ফিনলে প্রপার্টি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ষোলশহর ২ নম্বর গেটস্থ ফিনলে স্কয়ারে ‘ফিনলে প্রপার্টি ফেয়ার ২০১৫’ ১৩ এপ্রিল থেকে শুরু হয়েছে। অংশ নেওয়া প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অতিথিদের সঙ্গে নিয়ে মেলা উদ্বোধন করেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোফাখখারুল ইসলাম। পরে অতিথিরা মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন। এ সময় স্টলের প্রতিনিধিরা মেলার অফারগুলো অতিথিদের অবহিত করেন।
মেলায় পণ্যসামগ্রী ও সেবা নিয়ে অংশগ্রহণ করছে ফিনলে প্রপার্টিজ লিমিটেড, ট্রান্সকম ডিজিটাল, জেএমজি ফার্নিচার, মিতালি স্টোন, ডিজাইন সোর্স, ইস্টার্ন, ব্যাংক, আইডিএলসি ও ডিবিএইচ। মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। বিজ্ঞপ্তি।