ফিনলের পাঁচ দিনব্যাপী আবাসন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইফস্টাইল প্রপার্টি ফেয়ার শিরোনামে ফিনলের পাঁচ দিনব্যাপী আবাসন মেলা ৮ অক্টোবর নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত ফিনলে স্কয়ার প্রাঙ্গণে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিনলে প্রপার্টিজের হেড অব সেলস মোহাম্মদ আব্দুল্লাহ নাসের। তিনি বলেন, গ্রাহকদের বৈচিত্র্যময় সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে নতুন করে আবাসনশিল্পমুখী করার জন্যই ফিনলের এই প্রচেষ্টা। তিনি আরও বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারে ফিনলের নির্মাণাধীন প্রতিটি প্রকল্পেই রয়েছে অত্যাধুনিক ও ব্যতিক্রমধর্মী সব সুযোগ–সুবিধা। সর্বাধিক মান নিশ্চিত করে গ্রাহকদের কাঙ্ক্ষিত আবাসন তৈরি করতে ফিনলে বদ্ধ পরিকর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ফিনলের কর্মকর্তারা।
উল্লেখ্য, আগামীকাল সোমবার পর্যন্ত মেলা চলবে। দর্শকদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।