ফিরিঙ্গিবাজার মহল্লা সর্দার কমিটি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিয় সভা সম্প্রতি স্থানীয় ডা. জাকির হোসেন হোমিও মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর বাইশ মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মকসুদ আহম্মদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার শহীদুর রহমান, বনজ কুমার মজুমদার, উপপুলিশ কমিশনার ফারুক আহম্মদ, ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম, নগর বাইশ মহল্লা কমিটি সভাপতি ইউসুফ সর্দার, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ও কোতোয়ালি থানা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এম এ হালিম।
সভায় প্রধান অতিথি নিষ্ঠা ও সততার সঙ্গে এগিয়ে এসে সবাইকে সমাজ বদলের আহ্বান জানান। তিনি বলেন, মাদক, ইভ টিজিং, দুর্নীতি, খাদ্যে ভেজাল ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। বিজ্ঞপ্তি