ফিরিঙ্গিবাজারে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরিঙ্গিবাজার প্রথম নোয়াপাড়া ফেয়ার অ্যান্ড বয়েজ ক্লাবের আয়োজনে সম্প্রতি ফুটবল টুর্নামেন্ট স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ। এ ছাড়া অতিথি ছিলেন টুতুন সাহা, শিবু দাশ গুপ্ত, তারাপদ দাশ, বাপ্পি দে, অনিন্দ্য দেব, উত্তম দাশ ও রুবেল দাশ।
ফাইনালে শাপলা সংঘ ২-১ গোলে নবতরুণ বয়েজ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি হাসান মুরাদ বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে বিকশিত করে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। বক্তব্য শেষে অতিথিরা খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।