ফিরিঙ্গী বাজার যুব কল্যাণ পরিষদের ক্রিকেট টুর্নামেন্ট
ফিরিঙ্গীবাজার যুবকল্যাণ পরিষদ আয়োজিত ইউনুছ শরীফ স্মৃতি শর্টপিচ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ১৫ ফেব্রুয়ারি স্থানীয় ডা. জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ মাঠে সম্পন্ন হয়। খেলায় চিটাগাং টাইগারসকে পরাজিত করে মাদারবাড়ি ডেয়ার ডেভিলস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মাদারবাড়ি ডেয়ার ডেভিলসের খেলোয়াড় মঞ্জু ম্যান অব দ্যম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে যুবকল্যাণ পরিষদের সভাপতি জিয়াউদ্দীন শরীফ মিজানের সভাপতিত্বে, সাদেকুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রকৌশলী বনজ কুমার মজুমদার। বিশেষ অতিথি ছিলেন মাকসুদ আহমদ সরদার, রফিকুল হোসেন বাচ্চু, আবদুল হালিম দোভাষ, অধ্যাপক নুরুল আমিন, রায়হানুল ইউচুপ, ফারুক আহমদ, তারেক সরদার, মো. সালাউদ্দীন, হাসান মুরাদ বিপ্লব, আরসাদ আলী খান রিংকু, জাহেদুল রহমান। বিজ্ঞপ্তি।