ফিরে আয় মামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামা,

আমি তোকে সত্যি ভালোবাসি। তোর ভাগনি তোকে কখনো ইচ্ছে করে কষ্ট দেয়নি। মামা-ভাগনির সম্পর্ক কেমন হতে পারে তা তুই বুঝিয়েছিস আমাকে। বলেছিলি—তোকে ছাড়া যেন কাউকে মামা না ডাকি! সে আমার আপন মামা-ই হোক না কেন! শুধু তুই আমার মামা! কথা দিয়েছিলি সব সময় পাশে পাব তোকে—কই তুই? ফিরে আয় মামা, তোর ভাগনি খুব ভালোবাসে তোকে।

নাম প্রকাশে অনিচ্ছুক

শহীদ আনোয়ার গার্লস কলেজ, ঢাকা।