ফিরে এল ইঁদুর গুইসাপের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাশূন্যের কক্ষপথে মাসব্যাপী পরিভ্রমণ শেষে গতকাল রোববার ফিরে এসেছে ৪৫টি ইঁদুর ও ১৫টি গুইসাপ। এই দলটি রাশিয়ার একটি নভোযানে (ক্যাপসুল) চড়ে মহাকাশে গিয়েছিল। এদের সঙ্গী ছিল কয়েকটি শামুক এবং কিছু উদ্ভিদ।এই অভিযানে অর্জিত সাফল্য মঙ্গলে মানুষ পাঠানোর সম্ভাব্য অভিযানের পথ সুগম করেছে বলে বিজ্ঞানীরা মনে করছেন। ওজনহীনতায় প্রাণীদেহের অভিযোজন সম্পর্কে গবেষণার জন্য ওই দলটিকে পাঠানো হয়েছিল। অন্যান্য প্রাণীর আরেকটি দলকে আগামী বছর মহাকাশে পাঠানোর সম্ভাবনা রয়েছে। রাশিয়ান একাডেমি অব সায়েন্সেসের গবেষক ভ্লাদিমির সাইকভ বলেন, এই প্রথম একদল প্রাণী মহাশূন্যে নিজেদের মতো করে এত লম্বা সময় কাটিয়ে জীবন্ত অবস্থায় পৃথিবীতে ফিরেছে। এএফপি।