ফিরে এসো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সম্পর্কটা শুরু বন্ধুত্ব থেকে। তোমার সঙ্গে মাঝেমধ্যে হাই-হ্যালো দু-এক মিনিট কথা হতো। তখন আমি ভোলা সরকারি কলেজে ইংরেজি বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আর তুমি কারিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ো। কিছুদিন কথার পর হঠাৎ আমার পরীক্ষার কারণে কথা বলতে পারি না। এভাবেই চলতে থাকে দু-তিন মাস। হঠাৎ করে তোমাকে আমি কল দিই। কলটা রিসিভ করে তুমি বলেছিলে, এত দিন কোথায় ছিলে? এ কথাটা শোনার পর অদ্ভুত এক ভালো লাগা ছুঁয়ে গেল সর্বস্বজুড়ে। আস্তে আস্তে আবারও কথা শুরু হয়। কিছুদিন যেতেই তোমার কথার মাঝে কেমন যেন ভালো লাগা শুরু হয়। একসময় আমরা দুজনেই ভালোবাসার মায়াজালে জড়িয়ে পড়ি। একজন আরেকজনের প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হয়ে যাই। গভীর রাতে যখন কথা হতো, তুমি আমাকে বলতে, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? তখন ওয়াদা করেছি, কখনো তোমায় ছেড়ে যাব না। এভাবেই চলতে থাকে কয়েক মাস।

তোমার অনেক ইচ্ছা ছিল আমার সঙ্গে দেখা করা, আমার ব্যস্ততার কারণে না আসতে পারায় তুমি আমাকে এই ম্যাসেজটি পাঠিয়েছিলে, ‘এই বসন্তের অপরূপ সৌন্দর্যের ছোঁয়ায় যেন মন ছুঁয়ে যায়, এ সময়টাতে তোমাকে খুব মিস করি, খোলা মুগ্ধ আকাশের নিচে মন চায় তোমার বুকে মাথা রেখে সময়টাকে আচ্ছন্ন করি।’ আমার অনেক ইচ্ছা ছিল আমার রাজ্যের রানি বানাব তোমাকে, কিন্তু সেই ইচ্ছাটা একটি ঝড়ের কবলে পড়ে মুহূর্তেই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল। আজ পৃথিবীকে জানিয়ে দিতে চাই, আমি তোমাকে ভালোবাসছি, ভালোবাসি এবং সারা জীবন ভালোবাসব।

প্লিজ, ফিরে এসো।

মিজানুর রহমান

ইংরেজি বিভাগ

ভোলা সরকারি কলেজ, ভোলা।

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA. খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’