ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার বিকেলে গোরকঘাটা চৌরাস্তার মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফিলিস্তিন-ইরাক সংহতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের পাশাপাশি পেশাজীবীরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) সাংসদ আশেকুল্লাহ।
সংহতি পরিষদের আহ্বায়ক মোস্তাফা কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম, আওয়ামী লীগ নেতা পূর্ণ চন্দ্র দে, এম রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, অধ্যাপক আবু ছৈয়দ, মাওলানা ছিদ্দিক আজাদ, কবির আহমদ, শিক্ষক লিয়াকত আলী, মাহমুদুল হক প্রমুখ।