ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স ২৩-২৫ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের উদ্যোগে ২৩-২৫ সেপ্টেম্বর ফিল্ম এপ্রিসিয়েশন কোর্স অনুষ্ঠিত হবে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এ কোর্স পরিচালনা করবেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। কোর্সে চলচ্চিত্র অনুধাবন ও নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহীদের নাম নিবন্ধনের জন্য চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের নন্দনকানন কার্যালয়ে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত অথবা টেলিফোনে ০১৯১৯-১৪২০৫৬ ও ০১৭১৭-০২৪৩৩৫ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।