ফিশ ফিঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: সামুদ্রিক মাছ (ভেটকি বা কোরাল) ছোট একটি, পেঁয়াজের রস, আদার রস, সাদা গোলমরিচের গুঁড়া, সরিষা বাটা, লবণ, ভিনেগার, সয়াসস, ওয়েস্টার সস, ডিম, পাউরুটির গুঁড়া সবকিছুই পরিমাণমতো। প্রণালি: মাছের আঁশ ফেলে পরিষ্কার করে ধুয়ে নিন। টুকরা করে মাছের কাঁটা আলাদা করে নিন। এরপর মাছ ধুয়ে ভালো করে পানি ঝেড়ে ডিম ছাড়া অন্য সব উপকরণ মিশিয়ে এক ঘণ্টা রেখে দিন। এরপর ফেটানো ডিমে মাছ ডুবিয়ে পাউরুটির গুঁড়া লাগান। এরপর ডুবো তেলে বাদামি করে ভেজে নিন। সাজিয়ে পরিবেশন করুন।