ফিশারিঘাট ও মৎস্য বাজার সরানোর চেষ্টার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথরঘাটার ফিশারিঘাট ও মৎস্য বাজার সরানোর চেষ্টার প্রতিবাদে ১০ জুন আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলে ও মাছ ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা। ঘাট ও বাজার রক্ষা কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ, ঘাট ও বাজার রক্ষা কমিটির সভাপতি রাধা বাঁশি জলদাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিতাই প্রসাধ ঘোষ, বাজার রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মণীন্দ্র প্রভু প্রমুখ। বক্তারা বলেন, ‘পরিকল্পিতভাবে ষড়যন্ত্রকারী মহল মৎস্য বাজার সরিয়ে ৫০ হাজার মানুষের আয়ের ওপর আঘাত করতে চাচ্ছে। গরিব, অসহায় জেলে ও মাছ ব্যবসায়ীরা এই অপতৎপরতা বন্ধ করবে।’ বিজ্ঞপ্তি