জাপানের ফুজি ইলেকট্রিক ও বাংলাদেশে তাদের ডিস্ট্রিবিউটার অটোমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস লিমিটেডের যৌথ উদ্যোগে বৈদ্যুতিক যন্ত্রপাতিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
১০ সেপ্টেম্বর চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সেমিনারে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন, পরিবহন ও নিয়ন্ত্রণের উপযোগী যন্ত্রপাতির ব্যবহার ও উপযোগিতা নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন অটোমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তাহের।
সমিনারে বক্তব্য দেন ফুজি ইলেকট্রিক এশিয়া প্যাসিফিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হায়ামা হিরুমু, কর্মকর্তা হু পু স্যাম, ছি সিয়ং রয় ও অটোমেশনের উপদেষ্টা ফজলুর রহমান।
সেমিনারে প্রধান অতিধি হিসাবে বক্তব্য দেন চুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান মাহমুদ আবদুল মতিন। বিশেষ অতিথি হিেসবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ, চট্টগ্রাম সেন্টারের চেয়ারম্যান মানজারে খোরশেদ আলম। সেমিনারে বক্তারা ফুজি ইলেকট্রিকের উদ্ভাবিত বিভিন্ন বৈদ্যুতিক প্রযুক্তি নিয়ে আলোচনা করেন।
এর আগে ৯ সেপ্টেম্বর ঢাকায় একই বিষয় নিয়ে সেমিনার আয়োজন করে ফুজি ও অটোমেশন। ঢাকায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিেসবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রেসিডেন্ট শামীম জেড বসুনিয়া। বিজ্ঞপ্তি।