ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(তৃতীয় কিস্তি)ফুটবল নিয়ে মাতামাতির এই সময়ে চেখে দেখুন ফুটবল নিয়ে কিছু কৌতুকসান্তা একটি ফুটবল দলের সাহায্যকারী হিসেবে চাকরি পেয়েছে। প্রথম দিনেই সান্তা দেখল, একটি ছেলে মাঠের একজায়গায় অনেকক্ষণ ধরেই ঠায় দাঁড়িয়ে আছে। সান্তা ছেলেটিকে জিজ্ঞেস করল, ‘রোদে একা দাঁড়িয়ে আছ যে! তুমি ঠিক আছ তো?’ ছেলেটি বলল, ‘হুম্, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই।’ খানিক পরে সান্তা দেখল, ছেলেটি তখনো দাঁড়িয়ে আছে। সান্তা একটু ইতস্তত করে ছেলেটিকে বলল, ‘তুমি কি আমার বন্ধু হবে?’ ছেলেটি বলল, ‘হতে পারি, তবে একটু পরে।’ সান্তা এবার বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করল, ‘আচ্ছা, তুমি এই রোদে অনেক্ষণ ধরে এই জালের সামনে ঠায় দাঁড়িয়ে আছ কেন?’ ‘কারণ, আমি যে হতভাগা গোলরক্ষক’—বিরক্তমুখে ছেলেটির জবাব।ডেভিড বেকহাম তাঁর দামি পোরশে গাড়িটা একটি শপিং মলের বাইরে রেখে বাজার করতে ঢুকেছেন। ১০ মিনিট পর এক সেলস গার্ল দৌড়ে এসে চিৎকার করে বেকহামকে বললেন, ‘একটু আগেই দেখলাম, কয়েকজন লোক আপনার পোরশেটা চুরি করে নিয়ে গেল।’ বেকহাম বললেন, ‘হায় হায়, করেছেন কী! আপনি কি তাদের থামাতে পারেননি?। পুলিশে খবর দেননি কেন?’ ‘না, আমি তার চেয়েও একটা ভালো কাজ করেছি। আমি ওই গাড়িটার নিবন্ধন নম্বর লিখে রেখেছি। কী, ভালো করিনি!’—একগাল হাসি মুখে নিয়ে বলল সেলস গার্ল।পটলা আর বিল্টুর মধ্যে কথা হচ্ছে—পটলা: জানিস, এবার আমরা দেশের মধ্যে সেরা ফুটবল দল হিসেবে বিবেচিত হব!বিল্টু: দেশে এত দল থাকতে তুই কী করে বুঝলি যে তোদের দলই সেরা হবে?পটলা: কারণ, আমরাই একমাত্র দল, যার বিপক্ষে এখন পর্যন্ত কোনো গোল হওয়ার রেকর্ড নেই।বিল্টু: তা এ পর্যন্ত কতটা ম্যাচ খেলেছিস তোরা?পটলা: এই তো দল গঠিত হয়েছে। আসছে শনিবারই আমরা প্রথম ম্যাচ খেলব।স্থানীয় দলের খেলোয়াড় রঞ্জু ডাক্তারের কাছ থেকে এসে বাইরে এসে মুখ গোমড়া করে বসে আছে। এটা দেখে এক বন্ধু তাকে জিজ্ঞেস করল—বন্ধু: কী রে, কী হয়েছে? মুখ গোমড়া করে বসে আছিস কেন?রঞ্জু: আর বলিস না! ডাক্তারের কাছে গিয়েছিলাম।বন্ধু: তো হয়েছেটা কী, শুনি?রঞ্জু: ডাক্তার বলল, আমি নাকি আর ফুটবল খেলতে পারব না।বন্ধু: ডাক্তার ঠিকই তো বলেছে। আমার মনে হয় কি জানিস, ডাক্তার মনে হয় তোর খেলা দেখেই এ পরামর্শ দিয়েছেন।একটি ফুটবল দলের গোলরক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য বান্তা এসেছে সাক্ষাৎকার দিতে—ম্যানেজার: আচ্ছা, আপনি কত দিন ধরে ফুটবল খেলছেন?বান্তা: ছয়-সাত বছর তো হবেই।ম্যানেজার: তাহলে তো আপনি অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। আপনি মাসিক বেতন কত প্রত্যাশা করেন?বান্তা: আপাতত মাসে ২০ হাজার হলেই চলবে।ম্যানেজার: এত টাকা!বান্তা: কেন, কমই তো বলেছি। আমি আজ পর্যন্ত একটা গোলও খাইনি।ম্যানেজার: বলেন কী! একটি গোলও খাননি।বান্তা: ঠিকই তো বলেছি। আমি তো কোনো দিন গোলরক্ষক হিসেবে মাঠেই নামিনি। গোলটা হবে কোত্থেকে?স্কুলের ফুটবল খেলোয়াড়দের জার্সি বারবার চুরি হয়ে যাচ্ছে দেখে মহা চিন্তায় পড়ে গেলেন দলের কোচ। অনেক চিন্তাভাবনা করে চুরি রোধ করতে জার্সির পেছনে এবার লেখা হলো ‘মডেল স্কুলের জার্সি’। কিন্তু তার পরও জার্সি চুরি থামল না। তাই কোচ আবারও চিন্তাভাবনা করে নতুন জার্সি তৈরি করলেন। জার্সির পেছনে লিখলেন, ‘মডেল স্কুল থেকে চুরি করা জার্সি।’ এবার চুরি বন্ধ হয়ে গেল।জনি প্রথমবারের মতো তার মামার সঙ্গে ফুটবল খেলা দেখতে এসেছে। খেলা দেখতে দেখতে তার মামার সঙ্গে কথা হচ্ছে—জনি: মামা, ফুটবল খেলার নিয়ম কী?মামা: এখানে যে দল বেশি গোল দিতে পারে, সে দলই জয়ী হয়। গোল দেওয়াটাই আসল।জনি: তো মাঠের কোণে ওই জাল দিয়ে ঘেরা জায়গাটা কেন?মামা: ওটা হলো গোলবার। ওখানেই গোলটা দিতে হয়।জনি: কিন্তু গোলবারের সামনে দাঁড়িয়ে থাকা বদমাশ লোকটি তো গোল দিতে বাধা দিচ্ছে। খেলোয়াড়গুলো বোকা নাকি, গোলবারের সামনের ওই পাঁজিটাকে বেঁধে রাখলেই তো গোল হয়।কৌতুক সংগ্রহ: আবু হেনা