ফুটবল টেবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের বারো মাস যিনি ফুটবল তো দূরে থাক, কোনো খেলারই ধার ধারেন না, তাঁরাও নিশ্চয়ই দিন গুনেছেন বিশ্বকাপের সেই মহারণের অপেক্ষায়। কেউ কেউ হয়তো নিজেরাই মেসি-কাকা সেজে নেমে পড়ছেন মাঠে, দুমদাম লাথি হাঁকাচ্ছেন ফুটবলে। বিশ্বকাপ-জ্বর বলে কথা! তো, এই ফুটবলের মৌসুমে আরেক ফুটবলের খবর শুনুন। তবে এই ফুটবল মাঠের নয়, টেবিলের! পাশের ছবিটি নিশ্চয়ই দেখেছেন এতক্ষণে। টেবিলে আড়াআড়িভাবে সংযুক্ত কতগুলো দণ্ড, তাতে ঝোলানো আছে পুতুল খেলোয়াড়। কাঠের টেবিলের মাঝে সবুজ মাঠ। পুতুলগুলোতে মাইক্রোকাস্ট ত্রিমাত্রিক প্রযুক্তিতে চাইলে যে কারও মুখের আদল এনে দেওয়া যায়। টেবিলের দুই ধারে দুটি দল দণ্ডগুলো নাড়াচাড়া করে নিয়ন্ত্রণ করতে পারে খেলোয়াড়দের, ফুটবলটিকে তো বটেই। এবার শুনুন তার দামের কথা। ডোপেলগ্যাঞ্জার টেকনোলজির কাছ থেকে এই টেবলি কিনতে খরচ হবে বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ লাখ ২৩ হাজার টাকা। তাই সবার চেয়ে দামির সম্মানটা পাশের ছবির এই ফুটবল টেবিলটার সঙ্গেই মানানসই!