ফুটবল ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার মাঠ মাতাচ্ছেন তাঁরা। পাশাপাশি ফ্যাশনেও পিছিয়ে নেই। পায়ের জাদু তো দেখবেনই। দেখে নিন কয়েকজন ফুটবল খেলোয়াড়ের নজরকাড়া স্টাইল। ওয়েবসাইট অবলম্বনে লিখেছেন রয়া মুনতাসীর।গ্লেন জনসনগ্লেন ম্যাকলেওড কুপার জনসন। ইংলিশ ফুটবলার। ২০০৭ সালের জানুয়ারি মাসে জনসনকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ? তিনি ডার্টফোর্ডের বি অ্যান্ড কিউ দোকানটি থেকে টয়লেট শিট চুরি করতে যাচ্ছিলেন। সাজাও হয়েছিল এ কারণে। ৮০ ইউরো জরিমানা দিয়ে তবেই ছাড়া পেয়েছিলেন। কোঁকড়া চুলগুলো নিয়ে কম কথা শুনতে হয়নি তাঁকে। এখন বোধ করি সে কারণেই ছোট ছোট বেণি করে রাখেন তিনি। লাইফস্টাইলের দিক দিয়ে বাকিদের মতো তিনিও শৌখিন। স্পেনের ছুটির অবসর কাটানোর জন্য সাত বেডরুমের কেনা ভিলাটি তারই পরিচয়।গঞ্জালো হিগুয়েইনআর্জেন্টিনার ভক্তদের কাছে তিনি এখন প্রিয়পাত্র। বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। তিনটি গোলেই জয় করেছেন সবার মন। নিজেদের স্টাইলে খেলার কারণেই এই জয় অর্জন করা সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন। বাকি খেলাগুলোও খেলে যাবেন তাই এ স্টাইলেই।১৯৮৭ সালে ফ্রান্সে তাঁর জন্ম। বর্তমানে স্ট্রাইকার হিসেবে স্প্যানিশ দল রিয়েল মাদ্রিদে খেলছেন। ভদ্র চেহারার ব্যক্তিত্বসম্পন্ন এই স্ট্রাইকার একদমই অহংকারী নন। ফ্যাশনের নিত্যনতুন ট্রেন্ড নিয়েও তিনি মাথা ঘামান না। নিজের পছন্দমতো পোশাকেই তিনি স্বাচ্ছ্যন্দ বোধ করেন।মেসিবেশভূষা নিয়ে সচেতন নন মোটেও। তবে তাঁর লম্বা এলোমেলো চুলের স্টাইল অনেকেরই পছন্দ। খেলার বাইরে ক্যাজুয়াল পোশাকই বেশি পরেন। আর্জেন্টিনার খেলোয়াড়। বর্তমানে বার্সেলোনা ও আর্জেন্টিনার জাতীয় দলে খেলছেন। তাঁর প্রজন্মে সবচেয়ে ভালো খেলোয়াড়দের মধ্যে একজন হিসেবে তাঁকে ধরা হয়। আর হবেনই বা না কেন? খোদ ম্যারাডোনা যে তাঁকে নিজের উত্তরাধিকারী হিসেবে আখ্যায়িত করেছেন। কাকাএমন মনভোলানো হাসি খুব কমই দেখা যায়। চুল সবসময় ছোটই থাকে। তবে স্টাইল পাল্টায়। খুব ফ্যাশনসচেতন বলঅ যাবেনা তাঁকে। কিন্তু তাঁর নিষ্পাপ চেহারা আর কুচকুচে কালো চোখের প্রেমে পড়েছেন অনেক ভক্ত।ইকার ক্যাসিয়াসইকার ক্যাসিয়াস। স্পেনের গোলরক্ষক। স্পেন দলে সুদর্শন খেলোয়াড়ের ছড়াছড়ি। তবে গোলপোস্টের নিচে ক্যাসিয়াসের দীপ্তি অন্যরকম। এবারের বিশ্বকাপে তাঁকে দেখা যাচ্ছে দাড়িসহ। তবে দাড়িছাড়া ক্যাসিয়াসই বেশি সুদর্শন-এমন মত অনেকের।ক্রিস্টিয়ানো রোনালদোবার্ষিক আয় ১৭ দশমিক ৭ মিলিয়ন ইউএস ডলার। তাও আবার সব রকম বিজ্ঞাপন বাদ দিয়েই। ফেসবুকে তিন মিলিয়ন ভক্ত। হবেই বা না কেন? তিনি এখন ফুটবলপ্রেমিকদের প্রিয় খেলোয়াড়ের তালিকায়। আর ফুটবলপ্রেমিকাদের কথা তো বাদই দিলাম। পর্তুগাল ফুটবল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর আকাশচুম্বী জনপ্রিয়তা অনেকটা এখন ধরাছোঁয়ার বাইরেই।তিনি স্টাইলের দিক দিয়েও নাম কামিয়ে নিয়েছেন। এ ক্ষেত্রে তাঁকে সাহায্য করেছে চুলের বাহার। নতুন চুলের কাটটির নাম ফঁ হক। এর আগে ছিল মিনি মোহক। বড় নয়। ছোট চুলের মধ্যেই তিনি বেশ উল্টিয়েপাল্টিয়ে জেল দিয়ে চুলগুলো সেট করে নেন।আঁটসাঁট টিশার্টেই বেশি দেখা যায় তাঁকে। কানে ছোট্ট টপ, গলায় চেইন। কখনো বা তা বুক অবধি চেইনে লাগানো ক্রস, কখনো বা গলার সঙ্গে লাগানো ভিন্ন নকশার হয়ে থাকে। মাঝে মাঝে আংটিও পরে থাকেন তিনি। তবে বড় ডায়ালের ঘড়িটা হাতে বাঁধা থাকে সব সময়ই। সেখানে মাঝেমধ্যে চিকন ব্রেসলেট জায়গা করে নেয়। ফার্নান্দো তোরেসসোনালি চুলের জৌলুস নিয়ে পৃথিবীর হাজারো তরুণীর হ্রদয় জয় করেছেন ফার্নান্দো তোরেস। স্পেনের স্ট্রাইকার হিসেবেই তাঁর জনপ্রিয়তা। ২০০১ সালে বিয়ে করেছেন ওলালা ডোমিনগুয়েজ লিসতেকে। স্ত্রীর প্রতি তাঁর অগাধ ভালোবাসা। হাতে আঁকা ট্যাটুটিই তাঁর সাক্ষী। প্রথম সাক্ষাতের তারিখ এবং বউয়ের নাম খোদাই করা তাতে। স্টাইলের মধ্যে খুঁজে পাওয়া যাবে স্বাতন্ত্র্য। একটু রাখঢাক অর্থাৎ রক্ষণশীল পোশাকেই আরাম পান তিনি। বস্ত্রভান্ডারে বিশাল একটা জায়গা দখল করে আছে এলভিস জিসাস ব্র্যান্ডের পোশাক। লাইফস্টাইলের দিক দিয়ে তিনি স্বভাবতই শৌখিন। ৪০ হাজার ইউরো দিয়ে কেনা পিয়াজে ব্র্যান্ডের ক্ল্যাসিক ঘড়িটি নিয়ে তাঁর গর্বের শেষ নেই। দ্রগবাপুরো নাম দিদিয়ের ইয়ুভস দ্রগবা। আইভরিয়ান এ ফুটবলার সেন্ট্রাল ফরোয়ার্ডে খেলেন। শান্তিবিষয়ক কাজে নিজেকে নিয়োজিত করার কারণে টাইম ম্যাগাজিন তাঁকে পৃথিবীর ১০০ জন প্রভাবশালী লোকের একজন হিসেবে আখ্যায়িত করেছে। তাঁর ঝাকড়া চুলে খুদে খুদে বেনি বেঁধে রাখার ফ্যাশনটা বেশ।ফ্রেডরিক লজানবারক‘আমি মিলিয়ে মিশিয়ে কাপড় পরতেই পছন্দ করি বেশি। একটি ভালো ছোট জ্যাকেটের সঙ্গে ভিনটেইজ জিন্স। একটার সঙ্গে একটা মেলেনা। এমন জিনিস পরাটাই আমার কাছে ফ্যাশন।’ সুইডেনের ফুটবলার ফ্রেডরিক লজানবারকের ফ্যাশন ভাবনা এমনই।ফ্যাশন সম্বন্ধে তিনি সচেতন। ফ্যাশনকে ভালোবাসেন বলেই হয়তো। সানগ্লাস তাঁর পছন্দের ফ্যাশন অনুষঙ্গের মধ্যে একটি।ফ্যাবিও ক্যানাভারো২০০৬ সালের ওয়ার্ল্ডকাপে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ তাঁকে আখ্যায়িত করা হয়েছিল তাঁকে। নীল চোখ আর ঘন ভুরুর আবেদনে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত। বাহুতে ট্যাটুর বাহারও দেখার মতো।গত বিশ্বকাপে ক্যাপ্টেনের পদে থেকে ইতালিকে জয় এনে দিয়েছিলেন। ফ্যাবিও বর্তমানে রিয়েল মাদ্রিদের জন্য খেলছেন।