এক ভদ্রলোক তাঁর স্ত্রীকে নিয়ে ফুটবল ম্যাচ দেখতে গেছেন। ভদ্রলোকের স্ত্রী আগে কখনো ফুটবল খেলা দেখেননি।স্ত্রী: মাঠের পাশে ওই মেয়েগুলো অমন নাচানাচি করছে কেন?ভদ্রলোক: ওরা হলো চিয়ারলিডার। ওরা দর্শকদের আর খেলোয়াড়দের আনন্দ দেয়।স্ত্রী: কেন? মাঠের পাশে খেলোয়াড়দের বসার জায়গার সামনে স্যুট-কোট পরা যে লোকটা লম্ফঝম্প করছেন, উনিই কি যথেষ্ট নন?জনি একবার ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে গেছে। গ্যালারিতে জনির পাশের চেয়ারেই বসেছেন এক বৃদ্ধ। বৃদ্ধের পাশের চেয়ারটা ফাঁকা।জনি: চাচা, আপনার পাশের চেয়ারে কি কেউ বসবেন?বৃদ্ধ: আমার স্ত্রীর বসার কথা, কিন্তু ও বেঁচে নেই।জনি: ওহ্! আমি দুঃখিত। আপনার কি কোনো আত্মীয় বা বন্ধুও ছিল না, যাকে আপনি সঙ্গে নিয়ে আসতে পারতেন?বৃদ্ধ: না। ওরা সবাই আমার স্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানে গেছে!কোচ বলছেন খেলোয়াড়কে, ‘তোমার রুমমেটের কাছে শুনলাম, তুমি নাকি গতকাল ঘুমের মধ্যে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলে, আর অভিশাপ দিচ্ছিলে? এ কথা কি সত্য?’খেলোয়াড়: না স্যার, পুরোপুরি সত্য না।কোচ: তাহলে কতটুকু সত্য?খেলোয়াড়: আমি ঘুমাচ্ছিলাম—এটা মিথ্যা! ফুটবল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের দেয়াল বেয়ে ওঠার সময় দুই দর্শককে আটক করল পুলিশ। পুলিশ: দেয়াল বেয়ে উঠছিলে কেন?দর্শক: কী করব? আপনারা তো গেট বন্ধ করে দিয়েছেন।পুলিশ: গেট বন্ধই থাকবে। ওপরের নির্দেশ আছে, খেলা শেষ হওয়ার আগে কোনো দর্শক যেন বের হতে না পারে! এখন যাও, গ্যালারিতে বসো আর বাকি খেলা দেখ!একটা দেশের জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে। কোচের সঙ্গে কথা বলছেন ম্যানেজার।ম্যানেজার: যেভাবেই হোক, আমরা চাই, আপনি আমাদের জন্য প্রতিটি ম্যাচ জেতার মতো একটা সেরা দল তৈরি করে দেবেন। প্রয়োজনে আমরা আমাদের দেশের সেরা ১১ জন অ্যাথলেটকে আপনার সামনে হাজির করব।কোচ: প্রতিটি ম্যাচ জেতার জন্য তো আমার সেরা ১১ জন অ্যাথলেটের প্রয়োজন নেই।ম্যানেজার: তাহলে?কোচ: আমার প্রয়োজন সেরা ১১ জন থিয়েটারকর্মী। যারা জানে, কীভাবে বিশ্বাসযোগ্যভাবে মাঠে গড়াগড়ি করতে হয়!স্কুলে আট বছর বয়সী ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট চলছে। খেলার মাঝখানে এক খেলোয়াড়কে ডেকে নিলেন কোচ।কোচ: যা বলছি, মন দিয়ে শোনো। ফাউল হলেই রেফারির দিকে তেড়ে যেতে হয় না।খেলোয়াড়: হুমম্।কোচ: জয়-পরাজয় যা-ই হোক, সেটা খেলারই অংশ। হেরে গেলে তা নিয়ে উত্তেজিত হলে চলবে না।খেলোয়াড়: হুমম্।কোচ: আর কোচ যদি তোমাকে মাঠ থেকে উঠিয়ে অন্য কাউকে খেলতে নামান, সেটা আরেকজনকে সুযোগ করে দেওয়ার জন্য। এটা খেলারই নিয়ম। এ জন্য কোচকে গালিগালাজ করা চলবে না। যা বলেছি সব বুঝতে পেরেছ?খেলোয়াড়: হুমম্।কোচ: গুড। এখন যাও আর তোমার মাকে এ কথাগুলো বোঝাও!সংগ্রহ: মো. সাইফুল্লাহ