ফুটো-বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথায় ব্রাজিল, আর্জেন্টিনা,

স্পেন, ইতালি, জার্মানি

আমরা এখন নেপাল, ভুটান—

এদের কাছেও হার মানি!

এই খেলোয়াড়, কর্তা যাঁরা

যুক্ত আছেন ফুটবলে—

যোগ্যতাহীন! এইটা চেপে

অষ্টপ্রহর ঝুট বলে! 

অর্থনীতির বিষয়টাকেই

কজ দেখিয়ে যাচ্ছো কি?

আলজেরিয়া, নাইজেরিয়া—

দেখতে ওদের পাচ্ছো কি?

পড়শি দেশও আজ এগিয়ে

এক সারিতে কাল ছিল

কারণ ওরা এর পেছনে

বুদ্ধি, মেধা ঢালছিল!

অন্য দেশের সাপোর্ট করে

কাটবে আলোকবর্ষ কি?

ফুটবলে কি আমরা শুধু

থাকব হয়ে দর্শকই?