ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় মানুষের জন্য আমরা কত কী-ই না করি। মামুলি একটা কদম ফুল থেকে শুরু করে দুনিয়া তন্ন তন্ন করে ১০৮টি নীল পদ্মও নিয়ে আসতে পারি অবলীলায়। তবে আর যা-ই হোক, এই উপহারের তালিকায় ফুল একটি অন্যতম উপষঙ্গ এবং অবশ্যই অমূল্য—তা বলা বাহুল্য। উপহারের ফুল যদি হয় বেশ দামি, তবে তো সোনায় সোহাগা। এই যেমন চীনের গুয়াংডং প্রদেশের এক ভদ্রলোকের কথাই শুনুন। শেনঝেন নংকে গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান কৃষিবিষয়ক গবেষণা করে থাকে। সেই প্রতিষ্ঠানটি ২০০৫ সালে একটি অর্কিড উৎপন্ন করেছিল তাদের গবেষণাগারে এবং একসময় তা নিলামেও তোলে তারা। দেখতে তেমন আহামরি কিছু নয়। কিন্তু সেই যে ভদ্রলোকের কথা হচ্ছিল, তাঁর চোখে লেগে গেল ফুলটি। কোনো রকম কথা না বাড়িয়ে বাংলাদেশি হিসাবে প্রায় ১৪ কোটি ১৪ লাখ টাকায় তা কিনে নেন প্রেয়সীকে উপহার দেওয়ার জন্য। আর তাই সেই ফুলটি সবচেয়ে দামি ফুলের রেকর্ড করে বসে আছে।ওয়েবসাইট অবলম্বনে