ফুল অব ভুল
মূল থেকে কুল হারানো যদি ভুল হয় তবে সত্যি ‘ভুল, সবই ভুল’, মিথ্যে নয় এক রত্তি। ভুল সময়ে ভুল করে ভুল পথে পা বাড়িয়ে খুঁটিয়ে না দেখে চুটিয়ে প্রেমে মশগুল হয়ে রুমালে লেখা ‘ভুলো না আমায়’ পেয়ে মনে হয়েছিল হূদয়ে আমার ফুল ফুটেছে। ভুলেও ভাবিনি ভুল বুঝে, সত্য না খুঁজে চলে যাবে সে। কূল-কিনারা না পেয়ে তাই নিজেকে গুটিয়ে নিয়ে মনে হয়েছিল—হূদয়ে আমার শূল বিঁধেছে। ভুলে যাইনি, ভুলে থেকেছি মাত্র। ভুল নিশানার তীরন্দাজ আমি ভুল মানুষের কাছে মাথা নত করে উপলব্ধি করলাম—‘নারী ঈশ্বরের দ্বিতীয় ভুল।’ভুল করেও ভুল পথ মাড়িয়ে আগ বাড়িয়ে পরিচয় থেকে পরিণয়, তারপর ‘দিল্লিকা লাড্ডু’র মতো পরিণতির ‘পতি’ হওয়ার মধুর ভুলের ইচ্ছে সুদূরপরাহত। তদুপরি পরিবারের কারণে সংসারী হওয়া। এত দিনে বুঝেছি—সংসারে সঙই সার। আর বিয়ে-পরবর্তী বাড়তি সময়টা হয়তো মধুর কিন্তু নদুর মতো বছরের পর বছর আমাদের চুল ছেঁড়াছেঁড়ি ও হাপিত্যেশ দেখে ব্যাচেলর বন্ধুদের নাভিশ্বাস ওঠে। বোধ করি অগ্নি সাক্ষী মেনে ভুলের জের না টেনে তারাই ভালো আছে ঢের। সুব্রত সরোধিসাতক্ষীরা।