ফুল ছেঁড়া নিষেধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ‘গোল্লাছুট’ পাতায় প্রকাশিত আমার বদলানোর শপথ ছিল যে আমি কখনো ‘গাছের ফুল ছিঁড়ব না’। শপথ নেওয়ার দিন থেকে আজ পর্যন্ত আমি আমাদের বাগানের বা বাইরের কোনো গাছের ফুল ছিঁড়িনি। আম্মু বলেছেন, আমি যেমন তাঁর সন্তান, ফুলও তেমনি গাছের সন্তান। আমাকে কেউ মারলে যেমন আম্মুর কষ্ট হয়, গাছের সন্তানকে কেড়ে নিলে তেমনি গাছেরও কষ্ট হয়। নূর-এ-হাসান রায়হানপল্লবী, ঢাকা।