ফুল ফোটে তাঁর হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ নার্সারি ছিল মো. শের আলী সরদারের। হঠাৎ চিন্তা করলেন নতুন কিছু করার। ১৯৮২ সাল থেকে চেষ্টা শুরু। বাণিজ্যিকভাবে ফুলের চাষ করে সফলতা এল ১৯৮৪ সালে। সেই থেকে শুরু। তাঁর উদ্যোগে অনেকেই আসেন ফুল চাষে। পুরো অঞ্চল এখন খ্যাত ফুল চাষের এলাকা হিসেবে। শের আলী সরদার ফুল চাষে সফলতার জন্য পেয়েছেন অনেক পুরস্কার। ঘুরেছেন ৩০টি দেশ। বিদেশ থেকে ফুল উৎপাদনে নতুন কায়দা-কানুন, প্রযুক্তি শিখে এসেছেন। নিজের ছেলে ফারুক হোসেনকে কয়েক দিনের মধ্যেই পাঠাবেন চীনে। সেই দেশ থেকে ছেলে শিখে আসবেন চীনা গোলাপ ফলানোর কৌশল, যার প্রয়োগ ঘটবে বাংলাদেশে।