ফুলকলির আইএসও সনদ লাভ
আইএসও সনদ প্রদান উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) ঢাকার প্রধান কার্যালয় মিলনায়তনে ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক। অনুষ্ঠানে ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে আন্তর্জাতিক এই সনদ (ISO 9001: 2008) প্রদান করা হয়। ফুলকলির পক্ষে সনদ গ্রহণ করেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক মুহাম্মদ কফিল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট বোর্ডের প্রধান আকতারুজ্জামান, পরিচালক (প্রশাসক) রেজাউল করিম, উপপরিচালক (প্রশাসন) আসাদুজ্জামান, সহপরিচালক জয়শ্রী দাশ, ফুলকলির সহ মহাব্যবস্থাপক শহিদুল্লাহ কায়সার, মো. কলিম উল্লাহ প্রমুখ।
বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক বলেন, আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে ফুলকলির নাম আজ থেকে যুক্ত হলো। তিনি আশা প্রকাশ করেন এই প্রতিষ্ঠান দেশীয় গণ্ডির বাইরেও পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। বিজ্ঞপ্তি।