ফুলকিতে কারাতে প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলকির পরিচালনায় শিশু কিশোরদের জন্য কারাতে প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। নার্সারি থেকে উচ্চতর শ্রেণীর জন্য পরিচালিত এই কারাতে কোর্সে প্রশিক্ষণ সহযোগিতায় আছে ‘হোনকে সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন’। এতে প্রধান প্রশিক্ষক থাকছেন শিহান রতন তালুকদার, ব্ল্যাক বেল্ট, ষষ্ঠ ডেন। সম্পূর্ণ ডিপ্লোমা কোর্স (ব্ল্যাক বেল্ট) ছোটদের জন্য চার বছর ও বড়দের জন্য দুই বছর মেয়াদের। ক্লাস প্রতি রবিবার ও মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত চলবে। বিস্তারিত ফোনে (০৩১-৬১৮১৩৭, ০১৭১৮-২৩১১৩৬) জানা যাবে। বিজ্ঞপ্তি।