ফুলকিতে ছোটদের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলকির সুকুমার শিশু সাধারণ পাঠাগারের আয়োজনে ২৩ জানুয়ারি ছোটদের সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে পৌষালী শিরোনামে আয়োজিত সাহিত্য আসরের অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। এবারের বিষয় ছিল শীত।
আসরের শুরুতে দুটি রবীন্দ্রসংগীত পরিবেশন করে ফুলকির শিক্ষার্থীরা। এরপর শীতের উপর একটি তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে শিশুরা শীতের ছবি আঁকে। পরে অতিথি ওমর কায়সার শিশুদের নানা প্রশ্নের উত্তর দেন। সব শেষে ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন ‘ঝরা পাতার দলে’ গানটি গেয়ে আসরের ইতি টানেন। বিজ্ঞপ্তি।