ফুলকিতে ছোটদের সাহিত্য আসর কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলকি পরিচালিত সুকুমার শিশু সাধারণ পাঠাগার আয়োজিত নিয়মিত ঋতুভিত্তিক ছোটদের সাহিত্য আসর ‘বরিষন’ আগামীকাল ১৯ আগস্ট বেলা ১১টায় ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবারের আসরে থাকছে গান, আবৃত্তি, দলগত কুইজ, নির্বাচিত বইয়ের বিভিন্ন অংশবিশেষ পাঠ। প্রতিবারের মতো এবারও একজন শিশু সাহিত্যিক অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।