ফুলকিতে ছোটদের সাহিত্য আসর হেমন্তিকা ৩১ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলকি পরিচালিত সুকুমার শিশু সাধারণ পাঠাগারের আয়োজনে নিয়মিত ঋতুভিত্তিক সাহিত্য আসর হেমন্তিকা ৩১ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ‘মনের কথা বলি’ শিরোনামে এবার বিষয়ভিত্তিক নির্বাচিত লেখা পাঠ করবে শিশুরা। ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর একটার মধ্যে ফুলকি দপ্তরে লেখা জমা দিতে হবে। বিস্তারিত ফোনে (০৩১-৬১৮১৩৭) জানা যাবে।