প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলকির এ কে খান স্মৃতি মিলনায়তনে ১০ অক্টোবর ছোটদের সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। ঋতুভিত্তিক নিয়মিত সাহিত্য আসরের এবারের বিষয় ছিল শরৎকাল। অনুষ্ঠানের শুরুতে ফুলকির শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে পরিবেশন করে ‘শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি’ গানটি। এরপর প্রদর্শিত হয় শরৎ নিয়ে তথ্যচিত্র ও আলোকচিত্র। তথ্যচিত্রটি পরিচালনা করেন আশীষ দেওয়ানজী। তথ্যচিত্রের পর ছিল শিশুদের বিষয়ভিত্তিক উপস্থিত বক্তৃতা। শিশুরা উৎসব, ঘুড়ি, শিশির, প্রকৃতিসহ শরতের নানা রূপ নিয়ে বক্তৃতা দেয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্তি বড়ুয়া, রুবিনা আক্তার ও সাজ্জাদুল হক। এরপর ছিল শিশুদের আবৃত্তি। সবশেষে অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদানের মাধ্যমে আসর শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুবিদুর রহমান। বিজ্ঞপ্তি।