ফুলকিতে ছোটদের বৈশাখী সাহিত্য আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলকির উদ্যোগে ছোটদের নিয়মিত ঋতুভিত্তিক সাহিত্য আসর সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এবারের সাহিত্য আসরের শিরোনাম ছিল ‘বৈশাখী’। আসরে অতিথি হয়ে এসেছিলেন আবৃত্তিকার রণজিৎ রক্ষিত। তিনি রবি কবির গল্প, কবিতা, গান নিয়ে শিশুদের সঙ্গে আলোচনা করেন ও কবির সার্ধশততম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন। এরপর শিশুরা তাদের স্বরচিত গল্প, ছড়া, কবিতা ও প্রবন্ধ পাঠ করে। রণজিৎ রক্ষিত শিশুদের বেশি করে বই পড়ার পরামর্শ দিয়ে বলেন, ‘যত বেশি বই পড়বে, তোমাদের শব্দভান্ডার তত বাড়বে।’ শিশুদের সামনে সাহিত্যের এ বিশাল জগতকে উন্মোচনে সহযোগিতার জন্য তিনি ফুলকির প্রশংসা করেন। আসরে ফুলকি ছাড়াও নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। সবশেষে আসরে যারা স্বরচিত লেখা পাঠ করে তাদের হাতে উপহার তুলে দেন অতিথি। বিজ্ঞপ্তি।