ফুলকিতে ছোটদের শারদীয় সাহিত্য আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্প, ছড়া আর নানা রকম কথায় জমজমাট একটি দিন কাটাল ফুলকির শিশুরা। ২৯ আগস্ট সকালে বিদ্যালয়টির এ কে খান স্মৃতি মিলনায়তনে ছোটদের সাহিত্য আসর ‘শারদ’ অনুষ্ঠিত হয়।
ফুলকি পরিচালিত সুকুমার শিশু সাধারণ পাঠাগার আয়োজিত ঋতুভিত্তিক এই সাহিত্য আসরে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যক ফাহমিদা আমিন, কবি ও সাংবাদিক ওমর কায়সার এবং ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানের শুরুতে ফুলকির শিশুরা রবীন্দ্রনাথের ‘তালগাছ’ কবিতাটি সমবেতভাবে আবৃত্তি করে। ওমর কায়সার ‘তালগাছ এক পায়ে দাড়িয়ে’ শিরোনামে তাঁর লেখা একটি গল্প শিশুদের পড়ে শোনান।
উৎপল কান্তি বড়ুয়া তাঁর লেখা বাকুম বাকুম বাক, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, বেহারার পালকি, ফুলের কুটুম, আজকে ছুটির দিন বই থেকে ছড়া পড়ে শোনান।
ফাহমিদা আমিন তাঁর গল্প ‘টুম্পার খেলাঘর’, ‘সাজতে সাজতে ফিঙে রাজা’ এবং ছড়া ‘জেব্রাক্রসিং’ শিশুদের পাঠ করে শোনান। এ ছাড়া তিনি তাঁর লেখা বই প্রজাপতির রঙ ছড়ায়, ভুন্ড মামার ভণ্ডামির সঙ্গে শিশুদের পরিচয় করিয়েদেন। পড়ার ফাঁকে ফাঁকে তিনি তাঁর ছোটবেলার গল্প করছিলেন। উপস্থিত ফুলকির শিশুরা তখন তঁার কাছে নানা প্রশ্ন করে অনেক বিষয় জেনে নেয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফুলকির অধ্যক্ষ রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেন তাঁর সমাপনী বক্তব্যে অতিথিদের ধন্যবাদ দেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ফুলকির নির্বাহী সচিব আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুকুমার শিশু সাধারণ পাঠাগারের পরিচালক শিরিন আরা মতিন ও ফুলকির শিক্ষক জিনাত ইসলাম।