ফুলকিতে ছোটদের সাহিত্য আসর পৌষালি অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলকির সুকুমার পাঠাগার আয়োজিত নিয়মিত সাহিত্য আসর গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এবারের সাহিত্য আসরের শিরোনাম ছিল ‘পৌষালি’। ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আসর পরিচালনা করেন ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন। আসরে শিশু-কিশোরেরা স্বরচিত গল্প, কবিতা, ভ্রমণ কাহিনি ও রচনা পাঠ করে। অংশ নেয় প্রাণবন্ত আলোচনায়। শীতের পিঠাপুলি, সবজি, খেজুরের রস, প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, সুন্দরবন ও পূর্ণিমার অনুসঙ্গ নিয়ে লিখেছে শিশুরা। প্রচণ্ড শীতে দরিদ্র মানুষের কষ্টের কথাও এসেছে তাদের লেখায়। শিশুদের উদ্দেশে শীলা মোমেন বলেন, ‘নিজের লেখার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে শিশুদের।’ আসরে ফুলকিসহ নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজ্ঞপ্তি।