ফুলকিতে শাস্ত্রীয় সংগীতের আসর

ফুলকির সাংস্কৃতিক বিদ্যালয় সোনারতরীর আয়োজনে ২৬ জুন শাস্ত্রীয় সংগীতের আসর অনুষ্ঠিত হয়। ফুলকির এ কে খান মিলনায়তনে অনুষ্ঠিত এই আসরে সংগীত পরিবেশন করেন ভারতের বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পী সাবিনা মুমতাজ ইসলাম রহমান। এর আগে সংগীত আসরে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশিক্ষণও দেন ভারতের এই বিশিষ্ট শিল্পী।
শুরুতে সোনারতরীর সংগীত বিভাগের বিস্ময় ও আনন্দ শ্রেণির শিক্ষার্থীরা ইমন রাগে একটি স্বরমালিকা তান গেয়ে শোনায়। এরপর মুগ্ধ, সৃষ্টি ও শিখর শ্রেণির শিক্ষার্থীরা গেয়ে শোনায় খেয়াল ভীমপলশ্রী। শিক্ষার্থীদের পরিবেশনা শেষে মঞ্চে আসেন প্রশিক্ষক সাবিনা। তিনি গেয়ে শোনান রাগ দেশ, ভৈরবী ও দাদরা ঠুমরি। সংগতে ছিলেন শ্রাবন্তী ধর ও গৌরী নন্দী।
অনুষ্ঠান শুরুর আগে স্বগত বক্তব্যে ফুলকির অধ্যক্ষা শীলা মোমেন বলেন, ‘শুদ্ধ সুর ও স্বরের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য।’ নিয়মিত বিরতিতে এ ধরনের প্রশিক্ষণ চলবে বলে জানান তিন। বিজ্ঞপ্তি