ফুলকিতে শিশুদের সাহিত্য প্রতিযোগিতায় স্বরচিত লেখা আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকির ৪০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনের পাশাপাশি বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বয়সভিত্তিক সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ জন্য শিশুদের কাছ থেকে স্বরচিত লেখা আহ্বান করা হয়েছে। লেখার বিষয় হিসেবে থাকছে ছড়া, কবিতা, গল্প ও রচনা। রচনার জন্য নির্ধারিত বিষয় ‘আমার দেশ’ বা ‘মুক্তিযুদ্ধ’।
তিনটি বিভাগে প্রতিযোগিতা হবে। ফুলকি, ৪৬ বৌদ্ধমন্দির সড়ক, নন্দনকানন, চট্টগ্রাম—এই ঠিকানায় লেখা পাঠাতে হবে। শেষ সময় ১০ জানুয়ারি। ই-মেইলে ([email protected]) লেখা পাঠানো যাবে। বিজ্ঞপ্তি।