ফুলকির উদ্যোগে ছোটদের শারদ সাহিত্যসভা অনুষ্ঠিত
ফুলকির উদ্যোগে ৮ অক্টোবর, শুক্রবার ছোটদের ঋতুভিত্তিক সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্যসভার এবারের শিরোনাম ছিল ‘শারদ’। শরতের ঋতু-বৈচিত্র্য নিয়ে স্বরচিত লেখা পাঠ করে ফুলকির সোনারতরী ও সহজপাঠের শিশুরা। এবারের সাহিত্যসভার আমন্ত্রিত অতিথি ছিলেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী। শিশুদের লেখা গল্প, কবিতা ও প্রবন্ধ শুনে মুগ্ধতা প্রকাশ করে বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘ফুলকির শিশুরা তাদের লেখার মাধ্যমে যে সৃজনশীলতার প্রকাশ ঘটিয়েছে তা এককথায় অনন্য।’ তিনি শিশুদের জন্য এমন মুক্ত প্রাণোচ্ছল পরিবেশ সৃষ্টির জন্য ফুলকির শিক্ষক-শিক্ষিকাদের প্রশংসা করেন।ফুলকির পাঠাগার সুকুমারের পরিচালক শিরিন আরা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্যসভার সঞ্চালনের দায়িত্বে ছিলেন শিক্ষিকা জিনাত ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলকির উপাধ্যক্ষ সৈয়দা খুরশিদা বেগম এবং ফুলকির সহজপাঠের পরিচালক সৈয়দা সাজেদা বেগম।সাহিত্যসভার দ্বিতীয় পর্বে শরতের গান পরিবেশন করে ফুলকির শিশুরা। বিজ্ঞপ্তি‘উচক্কা’র মোড়ক উন্মোচন ও সাহিত্য সভাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর তৃতীয়তলায় ৬ অক্টোবর উচক্কার মোড়ক উন্মোচন ও সাহিত্য সভা অনুষ্ঠিত হলো। ‘আমরা নিয়ম ভাঙার দলে’ স্লোগানে কাগজটি বের করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উচক্কা সম্পাদক তানভীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি রাজীব মীর। সভায় উচক্কার অগ্রযাত্রা কামনা করে বক্তব্য দেন অধ্যাপক হোছাইন কবির, চিত্রশিল্পী আলুপ্তগীন তুষার, সহযোগী অধ্যাপক মাসুম আহমেদ প্রমুখ। সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তামান্না তাসমিয়ার সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আফাজ উদ্দিন খান। এ ছাড়া গান করেন অর্থনীতি বিভাগের ছাত্রী সায়ন্তনী ইশাত এবং আবৃত্তি করেন সমাজতত্ত্বের ছাত্রী নুসরাত নেছা। কাল শিল্পকলায় ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কাল (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে বিনোদিনী নাট্যদলের প্রথম প্রযোজনা পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কালজয়ী এ কাব্য নাটকের নির্দেশনা দিয়েছেন প্রদীপ দেওয়ানজী। এটি এ নাটকের পঞ্চম প্রদর্শনী। টিকিট নাটক শুরুর আগে মিলনায়তনের কাউন্টারে পাওয়া যাবে।