প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলকির সুকুমার শিশু পাঠাগারের আয়োজনে ৯ মে এ কে খান স্মৃতি মিলনায়তনে ছোটদের সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। ঋতুভিত্তিক এই আসরের এবারের বিষয় ছিল বৈশাখ। বৈশাখী শিরোনামে অনুষ্ঠিত আসরের প্রধান অতিথি ছিলেন শিশুসাহিত্যিক হাবিবা হক।
আসরের শুরুতেই সাহিত্যিক আবুল ফজল, আবদুল করিম সাহিত্যবিশারদ, মাহবুবুল আলম, কবি নবীনচন্দ্র সেন ও মাহবুবুল আলম চৌধুরীর ওপর পরিচিতিমূলক একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। এরপর অংশগ্রহণকারী শিশুরা একে একে তাদের লেখা পাঠ করে শোনাতে থাকে। আসরের শেষ পর্যায়ে প্রধান অতিথি শিশুদের লেখা নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি।