ফুলকির ছোটদের সাহিত্য আসর ‘বরিষন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলকির ছোটদের সাহিত্য আসরের এবারের বিষয় ছিল বর্ষা। গত ৩০ জুলাই ফুলকি মিলনায়তনে ‘বরিষন’ শীর্ষক এ আসর বসে। এতে অতিথি ছিলেন কবি ও গল্পকার বিশ্বজিৎ চৌধুরী। ফুলকির শিক্ষিকা শিরিন আরা মতিনের তত্ত্বাবধানে আসর সঞ্চালনে ছিলেন জিনাত ইসলাম।বিশ্বজিৎ চৌধুরী শিশুদের স্বরচিত বর্ষার কবিতা, গল্প ও রচনা শোনেন এবং সেসব সম্পর্কে মতামত দেন। তিনি বলেন, প্রায় নির্ভুল বানানে ফুলকির শিশুদের সৃজনশীল লেখা তাঁকে মুগ্ধ করেছে। শিশুরা সৃজনশীলতার এ ধারা আগামী দিনেও অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে শিল্প নির্দেশক ছিলেন আরিফুজ্জামান। ছোটদের লেখা পাঠের পাশাপাশি অনুষ্ঠানের শেষে ছিল শিশুদের পরিবেশিত বর্ষার গান। বিজ্ঞপ্তি।