ফুলকির সাহিত্য আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলকি পরিচালিত সুকুমার শিশু সাধারণ পাঠাগার আয়োজিত ছোটদের সাহিত্য আসর ‘বরিষণ’ ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। আসরে ছিল শিশুদের গান, ছড়া, বৃষ্টি নিয়ে তথ্যচিত্র প্রদর্শন ও তাৎক্ষণিক লেখার প্রতিযোগিতা। ফুলকির শিশুরা সমবেত কণ্ঠে গেয়ে শোনায় ‘আকাশ তলে দলে দলে’ গানটি। পরে কদম, কেয়া, টুপুর টাপুর, পদ্ম নামে বিভিন্ন দলে বিভক্ত হয়ে শিশুরা গল্প ও ছড়া লেখা প্রতিযোগিতায় অংশ নেয়। বিজ্ঞপ্তি।