ফুলকির সাহিত্য আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলকি পরিচালিত সুকুমার শিশু সাধারণ পাঠাগার আয়োজিত ঋতুভিত্তিক সাহিত্য আসর ‘বাসন্তিকা’ সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন সাহিত্যিক ফাহমিদা আমিন। আসরে লেখা পাঠ করে আরিয়ান, তাসমিন, অর্ক, তাহিয়া, স্বাগতা, আম্বারা, আকশা, উম্মে রাশেদা প্রমুখ। শিশুদের লেখায় উঠে আসে তাদের স্বপ্ন, মনের কথা, দেশের কথা, স্বাধীনতা ও ভাষার কথা। শিশুদের এসব লেখা মুগ্ধ হয়ে শুনেছেন ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন। তিনি বলেন, ফুলকিতে এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তৈরি হবে ভবিষ্যতের অনেক কবি ও সাহিত্যিক। ফাহমিদা আমিন শিশুদের লেখা নিয়ে আলোচনা করেন। তিনি শিশু-কিশোরদের নিয়ে এ ধরনের নিয়মিত সাহিত্য আসর আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান। বিজ্ঞপ্তি।