ফুলগাজী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে কবির আহম্মদ ও সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে বিজয়ী কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি নুর আহম্মদ মজুমদার ও মো. আবুল কালাম, সহসাধারণ সম্পাদক মো. নাছির, যুগ্ম সম্পাদক মো. গোলাম মর্তুজা, অর্থসম্পাদক জাফর আহম্মদ, দপ্তর সম্পাদক আবদুল হাই চৌধুরী, সহদপ্তর সম্পাদক আবদুল হক, প্রচার সম্পাদক কে এম ছেলাহ উদ্দিন, নিরাপত্তাবিষয়ক সম্পাদক মাহফুজ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর অহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক মো. এরশাদ উল্লাহ, সদস্য মো. সফি উল্লাহ পাটোয়ারী, মো. মীর নাসির উদ্দিন, ফজলুল হক চৌধুরী, মো. ইউছুফ, সৈকত হোসেন, জসিম উদ্দিন, কাজী মনির উদ্দিন, কাজী মনির আহম্মদ ও জালাল আহম্মদ।

নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফুলগাজী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশীষ কুমার লোধ।