ফুলগাজীতে ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ডায়মন্ড এক্সটিম পাওয়ার ফুল গ্লোবাল সিমেন্ট ম্যাজিক ক্রিকেট টুর্নামেন্টের’ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট হাইস্কুল মাঠে। এতে ড্রিম পয়েন্ট ফেনী ও ধূমকেতু জিএম হাট অংশ নেয়। সীমিত ১০ ওভারের এই ম্যাজিক ক্রিকেটে ফেনীর ড্রিম পয়েন্ট ১৩ রানে জিতে যায়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ফেনী অঞ্চলের ব্যবস্থাপক মো. মকবুল হোসাইন ও ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন জিএম হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম। বিজ্ঞপ্তি।