ফুলগাজীতে চিকিৎসা ক্যাম্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী ডায়াবেটিক সমিতির উদ্যোগে ও ফুলগাজী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ফুলগাজী মহিলা কলেজে গত সোমবার দিনব্যাপী বিনা মূল্যে ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ডায়াবেটিস, চক্ষু, দন্ত, বাত-ব্যথা, গাইনি ও হূদেরাগ নির্ণয়সহ বিভিন্ন বিভাগে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক এক হাজার ৬৫০ জন দুস্থ ও গরিব রোগীর চিকিৎসা প্রদান এবং বিনা মূল্যে প্রায় তিন লাখ টাকার ওষুধ বিতরণ করা হয়েছে।