ফুলগাজীতে নারীদের তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে নারীদের ১৫ দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং শীর্ষক তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে ও অর্থনীতিতে প্রযুক্তির অবদান বাড়াতে সরকার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ২০ হাজার নারীকে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।
এ কর্মসূচির আওতায় গত ৩০ মার্চ সকালে ফুলগাজী পাইলট উচ্চবিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহিদুর রহমান। সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন এ কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি সংগঠন ক্রিস্টাল টেকনোলজি বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনিল বিণক, মঞ্জুরা আজিজ, ফুলগাজী মহিলা কলেজের অধ্যক্ষ আশীষ কুমার লোধ, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মেল হক ও ক্রিস্টাল টেকনোলজির কর্মকর্তা আবদুল্লা আল মামুন। কর্মশালায় ফুলগাজী সদর ইউনিয়নের ২০ জন নারী অংশ নেন।