ফুলগাজীতে মৎস্য বিভাগের মাঠ দিবসে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে জলাশয় ও পুকুরে যেখানে প্রতি হেক্টরে দেড় থেকে দুই টন মাছ উৎপাদিত হতো, এখন সেখানে প্রতি হেক্টরে পাঁচ টন উৎপাদিত হয়। ফুলগাজী মৎস্য বিভাগের আয়োজনে ২১ মার্চ উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামে মাঠ দিবসের আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, জেলা মৎস্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক সুনীল চন্দ্র ঘোষ, উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সামান্য পুঁজি নিয়ে মাছ চাষ করে সফল হওয়া সম্ভব। বেকারত্ব দূর করতে মাছ চাষে যুক্ত হওয়ার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান তাঁরা।