ফুলে ফুলে ভরে গেছে স্মৃতিস্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। ফুলে ফুলে ভরে গেছে শহীদ স্মৃতিস্তম্ভ। হাজারো মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, বাসদ, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, ছাত্র ইউনিয়ন, প্রেসক্লাব, আইডিইসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রার মাধ্যমে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীর কসরত প্রদর্শনী (ডিসপ্লে), শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।